শব্দ অনুকরণের জাদুকর গ্রে প্যারট
আফ্রিকার রেইনফরেস্ট অঞ্চলে প্রায়ই দেখা মিলবে আফ্রিকান গে প্যারটের। দিনের অধিকাংশ সময়ই গাছের মগডালে বসে নিরিবিলি সময় কাটে তার। তাই হয়তো বিশ্বে পোষা পাখিদের তালিকায় আফ্রিকান গ্রে প্যারটের বেশ কদর। বছরের যে সময়টায় গাছে ফুল আসে তখন অবশ্য প্যারটেরা ক্রমশ নিচের দিকে নেমে আসে, যেখানে ফুলের তুলনায় কাঠের হার বেশি। আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে ঘর জঙ্গলের উচু অংশে যেমন এদের দেখা পাওয়া যায়, আবার সমুদ্র তীরবর্তী এলাকাতেও নিরিবিলি বসে থাকতে দেখা যায়। মানুষের কাছাকাছি থাকা পাখিদের মধ্যে আফ্রিকান গ্রে প্যারট বেশ অন্যতম। পশ্চিম আফ্রিকার পাম চাষের এলাকায় এই পাখিদের বসবাসের জন্য বাসা বানিয়ে দেয়া হয়, যাতে পাম চাষের এলাকায় তারা বাস করতে পারে। আর কে না জানে, প্যারটের পছন্দের খাদ্য তালিকার শীর্ষেই আছে বাদাম। এর বাইরে বনাঞ্চলের ফল, ছোটো প্রতঙ্গও রয়েছে প্যারটের খাদ্য তালিকায়। বাকানো ঠোট আর নখরযুক্ত পা দিয়ে খুটে খুটে খাবার খায় আফ্রিকান গ্রে প্যারট। যদিও যেকোনো পাঁকা ফলই এদের খাদ্য তালিকার শীর্ষে। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে দলবেধে খাবারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে প্যারটেরা। শুরুর দিকে এরা বনাঞ্চলের উচু গা...


